শরীয়তপুর সদর উপজেলার কোয়ারপুর এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। আটককৃত মো. রবিন খান (২৫) উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারাপুর গ্রামের নুরুল হক খানের ছেলে। পরবর্তীতে আককৃত মাদক ব্যবসায়ী রবিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়রত অবস্থায় নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী রবিনকে আটক করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস। পরবর্তীতে মাদক ব্যবসায়ী রবিনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, আমাদের কাছে পূর্বে থেকেই অভিযোগ ছিল রবিন এলাকায় মাদক দ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত। মাদক দ্রব্যসহ রবিনকে আটক করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়। প্রায় তিন দিনের প্রচেষ্টায় ইয়াবাসহ রবিনকে আটক করতে সক্ষম হয়। এই মাদক ব্যবসায়ীকে মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।



মন্তব্য করুন