শরীয়তপুরে তিনজন সাংসদের নিরলস প্রচেষ্টায় প্রায় ১ হাজার ৭ শত কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে চার লেনের সড়ক প্রসস্তকরণের প্রকল্প অনুমোদন হওয়ায় প্রকৃত সুবিধা ভোগের সুযোগ সৃষ্টি হলো জেলাবাসীর।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় প্রকল্পটি অনুমোদন হওয়ায় জেলা সদর সহ জাজিরা ও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী, সেতু মন্ত্রী ও শরীয়তপুরের তিনজন সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেছেন।
স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের লোকেরা জানিয়েছেন, ইতিপূর্বেকার রাজনৈকিত নেতাদের অযোগ্যতা ও দেউলিয়াত্বের কারনে এতদিন অতিপ্রয়োজনীয় এই সড়কটি নিয়ে কেউ ভানেন নি।
২০১৮ সালের নির্বাচনের পর শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সংসদের পরিবর্তন হলে বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু প্রথমে উদ্যোগ গ্রহণ করেন একটি প্রসস্ত সড়ক উন্নয়নের জন্য। এরপর শরীয়তপুর-২ আসনের সাংসদ পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের ঐকান্তিক প্রচেষ্টায় চার লেনের এই সড়ক নির্মাণ প্রকল্পের কাজ সফলতার মুখ দেখেছে।
জাজিরা সড়কের অভাবে পদ্মা বহুমুখি সেতু দিয়ে চলাচল করা প্রায় দুঃস্বপ্নই ছিল শরীয়তপুর জেলার ১৯ লক্ষাধিক অধিবাসীর। ১৮ ফেব্রুয়ারী একনেক সভায় প্রায় ১ হাজার ৭ শত কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে চার লেনের সড়ক প্রসস্তকরণের প্রকল্প অনুমোদন হওয়ায় প্রকৃত সুবিধা ভোগের সুযোগ সৃষ্টি হলো জেলাবাসীর।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেন, পদ্মা সেতুর সুফল শরীয়তপুর জেলার ১৯ লক্ষ মানুষের কাছে পৌছে দেয়ার সকল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে আমরা নির্বাচিত হওয়ার পরে খোঁজ নিয়ে দেখেছি জেলার এই প্রধান সড়কটি পদ্মা সেতুর সাথে সংযোগ স্থাপনের জন্য কেউ উদ্যোগ গ্রহণ করেননি। কেউ কোন প্রস্তাবনা উপস্থাপন করেছে বলেও আমরা জানতে পারিনি। এই এ্যাপ্রোচ সড়কটির উন্নয়ন প্রকল্প অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শরীয়তপুরের মানুষ চিরকৃতজ্ঞ হয়ে থাকলো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘায়ু দান করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে যথাযথভাবে সফলতা দান করেন।