১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিটে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শরীয়তপুর জেলা পুলিশের জানুয়ারি/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানে জানুয়ারি/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ৭৯ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৩০ জন, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ১৯ হাজার ৬৫০ টাকা এবং সর্বমোট- ২ হাজার ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।