“দুনিয়ার মজদুর এক হও” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি আলহাজ্ব শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই(নিসচা)’র চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চনের ১০০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে শরীয়তপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর বাস স্টেশনে শরীয়তপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন, সহ-সভাপতি মো: জালাল মাঝী, সাংগঠনিক সম্পাদক মো: জসীম সরদার, কোষাধ্যক্ষ মো: নুরুল ইসলাম মুন্সী, দপ্তর সম্পাদক মো: মিজান সিকদার, ক্রিয়া সম্পাদক রিপন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল বেপারী ও কার্যকরী সদস্য বিল্লাল মৃধাসহ শরীয়তপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।



মন্তব্য করুন