১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে শরীয়তপুর পুলিশ লাইন্সে প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান এর নেতৃত্বে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শণে সহযোগিতা করেন।



মন্তব্য করুন