” কৃষি প্রযুক্তি দিয়ে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ(১ম সংশোধিত) প্রকল্পের আওতায় শরীয়তপুরে তিনদিনব্যাপী ” কৃষি প্রযুক্তি মেলা-২০২০” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। র্যালীটি জেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর জেলা উপপরিচালক মোঃ আমীর হামজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখ, শরীয়তপুর, পালং মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আশরাফুল ইসলামসহ এ সময় আরও উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। কিন্তু উন্নত প্রযুক্তির অভাবে এ কৃষি দিন দিন বিলুপ্তির পথে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরেও উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর জোড় দিয়েছেন। কৃষি যেন ধ্বংসের মুখে না যেতে পারে এজন্য কৃষিতে ভর্তূকি দিয়ে কৃষির উন্নয়ন করছেন, যাতে করে কৃষকরা কৃষির প্রতি উৎসাহিত হয়।



মন্তব্য করুন