স্থানীয় দ্বন্দ্বের জের ধরে মিন্টু মাদবরকে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় হাজী মোসলেম মাদবর ও তার সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আবুড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই সময় হামলাকারীরা মিন্টু মাদবরের বসত ঘর ভাংচুর ও লুটপাট করে। আহত মিন্টু মাদবর আশেদ মাদবরের ছেলে। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালের ভর্তি করে । এ বিষয়ে মিন্টু মাদবরকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমার চিকন্দি বাজারে দোকান আছে। ঐ দোকানে ব্যবসা করতে হলে মোসলেম খা, হাবি খা, মোয়াজ্জেম খা, তমিজ খা গংরা আমার নিকট ৩ লক্ষ টাকা চাদা দাবি করে আসছে। আমি দিতে অস্বীকার করলে তারা আমার নিকট জোরপূর্বক তা আদায়ের জন্য আমাকে চাপ প্রয়োগ করে আসছে। এ কারনে ২ মাস যাবৎ বাড়িতে থাকতে পারি না। বুধবার রাতে পালিয়ে বাড়িতে যাই। প্রতিপক্ষ বিষয়টি টের পেয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে হামলা চালায়। এই সময় মোসলেম হাজীর হুকুমে হাবি খা, মোয়াজ্জেম খা, তমিজ খা আলমাছ তালুকদার, জুবায়ের তালুকদার, ইকবাল, উজ্জল, ফরহাদ খা সহ ১৫ থেকে ২০ জন আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
মিন্টুর স্ত্রী মুক্তা বেগম বলেন, আমার স্বামীকে দুপুরের খাবারদিয়েছিলাম। আমার স্বামী খাইতে ছিল। খাবার থেকে উঠিয়ে নিয়ে মোসলেম হাজীর হুকুমে তার লোকজন আমার স্বামীকে মাথায় এলোপাথারী কোপায়। আমি চিৎকার করি আর হামলাকারীদের হাত পায়ে ধরি। বলি আমার স্বামী মরে যাবে। তখন মোসলেম হাজী বলে সালায় মরলেআরও ৫টা কোপ দিবি। আমার স্বামীকে আমি রক্ষা করতে পারি নাই। একদিকে আমার স্বামীকে কোপায় অন্য দিকে আমার বসত ঘর ভাংচুর ওলুট করে হামলাকারীরা। আমি এই নির্মম অত্যাচারের বিচার চাই।
পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, একটা মারামারির খবর পেয়েছি। এই বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।