২১ ফেব্রুয়ারি শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন করা হয়। শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন