শরীয়তপুরে ২১ ফেব্রুয়ারি শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে হেলপিং হ্যান্ড-সপ্নের জয় সংগঠন কর্তৃক আয়োজিত অসহায় ও গরীব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে পুলিশ সুপারের বক্তব্যে তিনি মাদক, জুয়া, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে আলোচনা করেন এবং পুলিশ ও জনতা একসাথে মিলে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করার কথা বলেন এবং মাদক, জুয়া, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, পালং মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, আংগারিয়া পুলিশ ফাঁড়ী আইসি পুলিশ পরিদর্শক মিন্টু মন্ডলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, চিকিৎসকগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাঃ আব্দুস সাত্তার শিশির এবং সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাশার ফকির।

মন্তব্য করুন