শরীয়তপুরে আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন হক সিকদার-এর পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শুক্রবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সজল সিকদার, ইস্কান্দার আলী ফকির, এইচ এম ইদ্রিস, আকরাম হোসেন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, মো: তরিকুল ইসলাম, সবুজ মাহমুদ, রাকিব হাসান, ইদ্রিস আলী মিয়া, মামুনুর রহমান মৃধা ও বিল্লাল খান প্রমূখ। এছাড়া বিভিন্ন উপজেলায়ও আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন হক সিকদার-এর পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।



মন্তব্য করুন