করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন শরীয়তপুর পৌরসভার উদ্যোগে নয়টি ওয়ার্ডের কর্মহীন দুঃস্থ ১১’শ পরিবারকে চাল, ডাল, পিয়াঁজ, আলু, সোয়াবিন তেল, সাবান সহ খাদ্য সামগ্রী ঘরে ঘরে বিতরণের কর্মসুচী নেয়া হয়েছে।
৮ এপ্রিল বুধবার শরীয়তপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার মেয়র, বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র সাধারন সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কোতোয়াল এ কর্মসূচির উদ্বোধন করেন। পৌরসভার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি অসহায় দুঃস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যা, আবুল কাশেম মোল্যা, সিদ্দিক চোকদার, হিসাব রক্ষক কামরুজ্জামান বিপ্লব প্রমূখ। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় প্রায় ১১’শ পরিবারের বাড়ি বাড়ি চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেয় শরীয়তপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে। শরীয়তপুর পৌরসভার উদ্যোগেও প্রথম থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। এর আগেও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় প্রায় ১১’শ পরিবারের বাড়ি বাড়ি চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেয় শরীয়তপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

মন্তব্য করুন