ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রেঞ্জের জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঢাকা রেঞ্জাধীন সকল জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

এ সময় ভিডিও কনফারেন্সে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।