শরীয়তপুরে “নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান” প্রতিপাদ্যে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন