শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে হিসাবরক্ষক পদে কর্মরত মোঃ আব্বাস আলীর বদলী হওয়ায় তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) বিকাল ৫ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে মোঃ আব্বাস আলী কে বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এছাড়াও নবযোগদানকৃত হিসাবরক্ষককে এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের কার্যালয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, রিজার্ভ অফিস আরও-১ মোঃ মতিউর রহমান, পুলিশ সুপারের কার্যালয় প্রধান সহকারী মোঃ সেলিম রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।