শরীয়তপুরের হোটেল রেস্টুরেন্টে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে বৃহস্পতিবার (৪ মার্চ) শরীয়তপুর জেলার সদর উপজেলার সদর রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের মনিটরিং টিম।

অভিযানে খাবার হোটেল, রেস্টুরেন্ট, ঔষধের দোকান ও খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্যে মেয়াদ উত্তীর্ণ উপকরণ (পাউরুটি, সয়াসস, চকলেট পাউডার ইত্যাদি) ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম।