“মুজিবর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার, শরীয়তপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও ফরিদপুর ডিইএমও সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।
এছাড়াও এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন