শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশক্রমে মৃত পুলিশ কনস্টেবল মোঃ শওকত আলী (পিআরএল ছুটি ভোগরত) এর পারিবারিক পেনশন মুঞ্জরীসহ আর্থিক সাহায্যের সকল কার্যক্রম এক দিনের মধ্যে সম্পন্ন করা হয়।

মৃত পুলিশ কনস্টেবল/৪৩৬ মোঃ শওকত আলী, বিপি নং-(৬৬৮৫০৩৩৬৮৩) গোপালগঞ্জ জেলার সদর থানাধীন পুকুরিয়া গ্রামের মৃত হাফেজ আলী খানের ছেলে। তিনি গত ০১/১০/২০২০ ইং তারিখ থেকে গত ৩০/০৯/২০২১ ইং তারিখ পর্যন্ত ১২ মাস শরীয়তপুর জেলা হতে পিআরএল ছুটি ভোগরত ছিলেন। তিনি হঠাৎ শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০১/০৩/২০২১ ইং তারিখ রাত ৩ টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

তিনি বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে দীর্যদিন যাবৎ দায়িত্ব পালন করে গত ০১/১০/২০২০ ইং তারিখে পিআরএল গমন করেন। তার মৃত্যুতে শরীয়তপুর পুলিশ সুপার সহ জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশক্রমে পিআরএল ছুটি ভোগরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের একদিনের মধ্যেই তার পারিবারিক পেনশন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ পরিবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের প্রস্তাব, দাফন-কাফনের বিল, বাংলাদেশ যৌথ বীমা এককালীন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংকে জমাকৃত ২৯ হাজার টাকা ফেরত পাওয়ার প্রস্তাব একদিনের মধ্যেই সকল কর্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে মঙ্গলবার (০২ মার্চ, ২০২১) সম্পন্ন করে ছয়টি প্রস্তাবের মধ্যে জেলা হিসাব রক্ষণ অফিস শরীয়তপুরে একটি, বিভাগীয় কমিশনারের কার্যলয় সেগুনবাগিচা ঢাকায় একটি, উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায় একটি ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় তিনটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

বর্ণিত মৃত পুলিশ সদস্যের পরিবারের কল্যানের কথা চিন্তা করে পুলিশ সুপারের দিক নির্দশনায় এক দিনের মধ্যেই পারিবারিক পেনশনসহ অন্যান্য সকল প্রস্তাবের কার্যক্রম সম্পন্ন করা হয়।

এই সম্পর্কে মৃত পুলিশ সদস্যের পরিবারের সকল সদস্যগণ পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশক্রমে ও সার্বিক তত্বাবধানে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস আরও-১ এসআই/(নিঃ) মোঃ মতিউর রহমান ও পুলিশ লাইন্স রিজার্ভ অফিস এটিএসআই মোঃ রিপন মুন্সী উক্ত দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।