শরীয়তপুর জেলা জজ আদালতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে জেলা জজ শীপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আলোচনা সভার আয়োজন করেন।

জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু মির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল, ল্যান্ডসার্ভে আদালতের বিচারক ঝলক রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ও সহকারী জজ ইফতি হাসান ইমরাম।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের উপস্থাপনায় জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. হায়াতুল হক সহ জজ শীপের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।