শরীয়তপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় শরীয়তপুর শিল্পকলা মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ পারভেজ রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন