শরীয়তপুর সদর উপজেলার ২ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এবং ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় ২ টি দোকানে অভিযান চালিয়ে ৬ কেজি পলিথিন ব্যাগ জব্দ করায় বুড়িরহাট বাজারের তাহসান কনফেকশনারী (স্বত্তাধিকারী: উজ্জল খান) কে ২ হাজার টাকা ও ৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করায় মাহবুব ষ্টোর (স্বত্তাধিকারী: আব্দুল কুদ্দুস) কে ১ হাজার টাকা জরিমানা সহ দুইটি দোকানে মোট ৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস।

মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।