১০ মার্চ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এদিন অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন অঙ্গনে সেরাদের সেরা বালিকা শিক্ষার্থীদের সেরা কিশোরী পদক -২০২১ প্রদান করা হয়। মজিদ জরিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে একাডেমিক ও কো-কারিকুলা কার্যক্রমে বিশেষ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিসরূপ এ পদক প্রদানের উদ্যোগ গ্রহণ করেন ফাউন্ডেশনের ম্যনেজিং ট্রাস্টি ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
প্রাথমিক মনোয়ন পাওয়া ১০০ জন শিক্ষার্থীর মধ্যে যাচাই বাছাই করে এ বছর ১৩ জন্য শিক্ষার্থীকে সেরা কিশোরী পদক প্রাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন জুরি বোর্ড। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর জেলার লেডিস ক্লাবের সম্মানিত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জনাব নূরজাহান হোসেন মনোনীত শিক্ষার্থীদের পদক পরিয়ে দেন। পদক প্রাপ্তরা হলো সামিতা আনোয়ার মাধূর্য(একাডেমিক), মাহাদিয়া আক্তার(একাডেমিক), মারিয়া আক্তার(একাডেমিক), ইভা আক্তার(একাডেমিক), লিম্পা দাস(একাডেমিক), শামসুন্নাহার স্মৃতি(একাডেমিক), তাসনিম আক্তার(একাডেমিক), সুমি আক্তার(একাডেমিক), সাবরিনা জাহান শোভা(কো-কারিকুলা), তানজি আক্তার(কো-কারিকুলা), মিনা আহমেদ(কো-কারিকুলা), হৃদিতা রহমান(কো-কারিকুলা), দেওয়ান ফারিহা তাসনিম(কো-কারিকুলা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব আসমাউল হুসনা লিজা ও নড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব জয়ন্তী রূপা রায়। নারী দিবসে এ আয়োজনে সকাল থেকে কলেজ মাঠে ছিল আনন্দমূখর পরিবেশ। অনুষ্ঠানের ১ম পর্ব পায়রা অবমুক্তকরণ, কেঁক কাটা ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি জনাব আসমাউল হুসনা ১ম পর্বের সমাপ্তি ঘোষনা করে। অনুষ্ঠানের ২য় পর্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন