শরীয়তপুর জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপর এস.এম. আশরাফুজ্জামান। পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান এই প্রশিক্ষণের সমন্বয় করেছেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন উপস্থিত ছিলেন।

প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন বৈশাখী টিভির পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। তিনি প্রথম দিনে অনুসন্ধান মূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করনীয়, গবেষণার গুররত্ব, অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্র সমুহ উন্নয়ন, অর্থনীতি, অপরাধ, রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণের উদ্বোধক পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাংবাদিকতার জন্য কোন পুরস্কার নাই। তবুও সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে হয়। সংবাদ প্রকাশ করতে গিয়ে ঝুঁকি আছে এবং অনেককে জীবনও দিতে হয়। তবুও একজন বাংবাদিকের জীবন স্বার্থক হয় যখন সে কোন তথ্য প্রকাশ করে আর তাই দেশ ও জাতির জন্য মঙ্গল হয়।

সাংবাদিকের হাটুতে শক্তি থাকলে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে পারে। হাটুতে শক্তি নাইতো সে অচল। তার খোঁজ আর কেউ রাখে না। যদি কোন সাংবাদিকের প্রকাশিত সংবাদে বড় ধরনের কোন ক্রাই উদঘাটিত হয় তখনই সেই সাংবাদিক গর্ববোধ করে। এই ছাড়া একজন সাংবাদিক আর কিছুই চায় না। তবে সাংবাদিকের ভাষা হতে হবে সহজ ও মাধুর্যপূর্ণ। যেন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীও বুঝতে পারে। সেই দিকেও খেয়াল রাখতে হবে।