সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর নির্দেশনায় জেলার নিজ নিজ থানা পুলিশের উদ্্যাগে মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনের প্রত্যয়ে মসজিদভিত্তিক সচেতনতামূলক আলোচনা হয়।

শুক্রবার ১২ মার্চ জুম্মা নামাজের আলোচনার অংশ হিসেবে জেলার ৭টি থানার ওসি এ সচেতনতামূলক আলোচনা করেন।

তারা বলেন, কেউ যদি মাদক ব্যবসায় জড়িত হয়, তাহলে আপনারা তার তথ্য আমাদের দেবেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। জুম্মার নামাজের আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখা হয়। শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন মোবাইল ফোনে জানান, শরীয়তপুর জেলার থানাভিত্তিক সকল মসজিদে জুম্মার নামাজের আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ কিশোর গ্যাং , বাল্যবিবাহ, ইভটিজিং ভাড়াটিয়াদের তথ্য, থানায় রুজুকৃত মামলা, জিডি, পুলিশ ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে জনগণকে সচেতনামূলক আলোচনার করার জন্য ইমাম ও খতিবদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। তার-ই আলোকে আজ এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
#