শরীয়তপুর আব্দুর রাজ্জাক কলেজে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও আব্দুর রাজ্জাক কলেজ ম্যানেজিং ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব নাহিম রাজ্জাক। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া মরহুম আব্দুর রাজ্জাক শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকাকে শিল্পনগরী হিসেবে চিন্তা করেননি, তিনি এ অঞ্চলকে শিক্ষানগরী হিসেবে চিন্তা করেছেন। তাই এ এলাকায় পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যে অঞ্চলের মানুষ যত শিক্ষিত, সে অঞ্চল তত উন্নত। শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলেই, এখানকার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আমরা এ অঞ্চলকে শিক্ষানগরী এলাকা হিসেবে চিহ্নিত করে এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবো।
এ সময় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষন দেন মারিয়া আয়াতুল্লাহ নুহা।
আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সরদার-এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মাহবুব আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাসার চোকদার, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনউদ্দিন ঢালী, সাবেক চেয়ারম্যান আবুল মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, আ: খালেক মোল্লা, মাহবুব আলম চন্দন মোল্লা, আ: মান্নান ঢালী, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দার ও বিশিষ্ট ব্যাবসায়ী পিন্টু মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ প্রমূখ।



মন্তব্য করুন