‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মীনা দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বেড় করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ হামিদুল হক, বিকাশ চন্দ্র, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ঢালী, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক মোঃ জাফরুল হাসান, প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, মোঃ শাহ আলম ও হোসনেয়ারা বেগম প্রমুখ। উল্লেখ্য শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত এবং শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে দিবসটি বিশ^ব্যপী পালন করা হয়। এবং বাংলাদেশ সরকার, এনজিওসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগীতায় ‘ইউনিসেফ’ ঘোষিত এই বিশেষ দিন সাড়ন্বরে পালন করে আসছে বাংলাদেশ।



মন্তব্য করুন