শরীয়তপুরের নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপসী মহাবিদ্যালয়ের প্রভাষক মো: শাহ্ আলম খান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিমেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি. এম. মুনীর হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সমর কুমার মন্ডর, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান, পৌর আ.লীগ সভাপতি মো: দুলাল বেপারী, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার খলিফা, মাষ্টার নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা মো: জাহেদ আলী বেপারী, এক্সিম ব্যাংক কর্মকর্তা মো: আসমত আলী মিয়া, মাষ্টার মো: জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন