নড়িয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নড়িয়া স্বাধীনতা মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সাংসদ সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ি, সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মল্লিক।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সি।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সেকান্দার আলম রিন্টুর উপ’স্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনামুল বেপারী, জেলা ৭১ ফাউন্ডেশনের আহবায়ক ডি এম বরকত আলী মুরাদ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম হেফজু, নড়িয়া পৌর মহিলা আ’লীগের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব আহমেদ, সহ-সভাপতি মুরাদ শিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে নদী ভাঙণ হতে মুক্তির জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আঃ রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. খালেদ শওকত আলী বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত একটি সুন্দর দেশ গড়তেই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে দেশ রক্ষায় সকল ষড়যন্ত্র উপেক্ষা করে স্বেচ্ছাসেবক লীগ আজকের এই অবস্থানে এসেছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের অতীতের মতোই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে।