জাতীয় শোক দিবস পালন শেষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য আলোচনা ও দু’আয় অংশ নিলেন ভোজেশ্বর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রমিজউদ্দিন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের জন্য যে মানুষটির জীবন ও তার পরিবারের জীবন উৎসর্গ করলেন সে মানুষটির ও তার পরিবারের কথা আমরা কৃতজ্ঞ চিত্তে মনে রাখি না। এটি আমাদের জন্য দূর্ভাগ্য। আমরা যার হুকুমে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মতো ন্যায়নিষ্ঠ ও আপোষহীন নেতা বাংলাদেশে দ্বিতীয় কেউ ছিল বলে আমার জানা নেই। তিনি বাংলাদেশকে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য বাংলাদেশকে নিয়ে এগিয়েও যেতে শুরু করেছিলেন। কিন্তু পশ্চিমা হায়েনা গোষ্ঠীর ষড়যন্ত্রের কবলে ১৯৭৫ সালের ১৫-ই আগষ্ঠ আমার আপনার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এমনকি তার পরিবারের লোককেও এ জঘন্য হত্যাকান্ড থেকে রেহাই দেয়া হয়নি। আমরা প্রতি বছর এই দিনে বঙ্গবন্ধুকে স্মরণ করি। কিন্তু আমাদের উচিৎ তাকে সবসময় স্মরণ করা। বঙ্গবন্ধুর কন্যাদ্বয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন ভাগ্যক্রমে বেচেছিল বলে আমরা বঙ্গবন্ধুকে আজ এভাবে স্মরণ করতে পারছি। এবং আমাদের মুক্তিযোদ্ধাদের ন্যায্য পাওয়ানা পাইতেছি।



মন্তব্য করুন