মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
“স্বপ্নের ঠিকানায় পথচলা শুরু হোক নব উদ্দীপনায়” এ প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিতিতে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে এ আয়োজনে নবাগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ২০২৫ শিক্ষাবর্ষে বরণ করে নেয়া হয়।



মন্তব্য করুন