বাংলাাদেশ মৎস্য অধিদপ্তর ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় ওয়াল্ডফিশ বাংলাদেশ ৯টি জেলায় পদ্মা ও মেঘনা ও তার অববাহিকায় নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ স্থানীয় মানুষের জীবিকার মান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের ৯টি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ৬৫ সদস্য বিশিষ্ট সহ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার সকালে উপজেলা হল রুমে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, ওসি আবু বক্কর (তদন্ত) ইকোফিশ প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী মাসুদ সিদ্দিকি, প্রজেক্ট ম্যানেজার ডঃ নাহিদুজ্জামান, মাঠ সমন্বয়কারী এস এম মামুন, মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা সহ মৎস্যজীবি নেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রজনন মৌসূমে এক মাস অভয় আশ্রমসহ ইলিশ আহরণ বন্ধ রেখে ইলিশ সম্পদ বৃদ্ধি ও রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।