শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙণে ক্ষতিগ্রস্থদের মাঝে নড়িয়া পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে নড়িয়া মুলফৎগঞ্জ বাজারে প্রায় ১২০ টি পরিবারের মাঝে ৮ কেজি করে মোট ৯৬০ কেজি চাল বিতরণ করেন নড়িয়া পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।
এসময় নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি, সমাজ সেবক হামিদ বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।