শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার রাজমিস্ত্রীদের নিয়ে কিং ব্রান্ড সিমেন্ট এর উদ্যোগে স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট সম্পর্কিত নির্মাণ কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠান “রাজসভা” অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার নড়িয়ার আতাউর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের এজিএম খন্দকার তাজরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, ফরিদপুর ডিভিশনের কিং ব্রান্ড সিমেন্ট এর ডেপুটি ম্যানেজার সুমন চন্দ্র কর, মাদারীপুর এরিয়া মম্যানেজার খাইরুল হাসান সোহাগ, টেকনিক্যাল সাপোর্ট বরিশাল এর এ এস আই মো: মামুনুর রশিদ, শরীয়তপুর সদর এর এ এস আই মো: শাহীন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেদরগঞ্জ কিং ব্রান্ড সিমেন্ট এর ডিলার আবুল হাসেম ঢালী।