নড়িয়া উপজেলার লোনসিংহ গিয়াস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোনসিংহ গিয়াস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেরিনা শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলী, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, নুসার ভাইস-চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ি, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, জেলা শিক্ষা প্রকৌশল অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এটিএম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলম রিন্টু, লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, জেলা ৭১ ফাউন্ডেশনের আহবায়ক ডিএম বরকত আলী মুরাদ, নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদার, যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীর মালত, যুবলীগ নেতা শোভন বেপারী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসেন, সহসভাপতি মুরাদ সিকদার, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে লোনসিংহ গিয়াস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিমানা প্রাচীরের উদ্বোধন করেন কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি।
এ সময় বক্তারা বলেন, এ দেশের শিক্ষা, স্বাস্থ্য, সড়কসহ সকল ক্ষেত্রের উন্নয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বারবার বিপুল ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।



মন্তব্য করুন