ব্রেস্ট ক্যান্সার সচেতনা দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সেমিনার আয়োজন করা হয়।
১১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্বাধীনতা মঞ্চে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সার উপর সচেতনামুলক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় বীর কর্নেল শওকত আলী এমপি।
সেমিনারের উদ্বোধন করেন,শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান।
উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী। নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমীন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আকন্দ।
নুসার সহকারি পরিচালক কবির হোসেনের উস্থাপনায় প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এন্ড হসপিটালের এসোসিয়েট প্রফেসর ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিশেষজ্ঞ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, মাজেদা হাসপাতালের গাইনি নিশেষজ্ঞ ডাঃ তানিয়া খালেদ আলী।
সেমিনারে বক্তারা বলেন, কি কি কারনে ক্যান্সারের লক্ষণ দেখা যায়। তার উপর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন ডাঃ রাসকিন।
এ সময় উপস্থিত ছিলেন, নুসার পরিচালনা পর্ষদের সদস্য হাসানুজ্জামান খোকন, নুসার উপ- পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু সহ দুই শতাধিক নারী পুরুষ।



মন্তব্য করুন