ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, কৃষি ও জনগণের চলাচল সহজীকরণসহ নানা বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

রোববার সকাল ৯:৪৫টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে নেতৃত্ব দেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন খাতে চুক্তি স্বাক্ষরিত হয়।