জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক সংস্কার নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই জনগণ জানুক—পরিবর্তনের পেছনে আমাদের ভূমিকা রয়েছে। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা।”

নাহিদ আশঙ্কা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না-ও হতে পারে। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে কোনো নির্বাচন বাস্তবসম্মত নয়।” বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক। সভাপতিত্ব করেন আলমগীর চৌধুরী আকাশ।