প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছরের প্রস্তুতিতে বাংলাদেশ এখন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে।
সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ছাত্রদের নেতৃত্বে স্বৈরশাসনমুক্তির পর দেশ দ্রুত রাজনৈতিক রূপান্তরের পথে এগিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবে। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার আশা ব্যক্ত করেন।



মন্তব্য করুন