জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে কেউ বাধা দিলে তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্য কোনো আলোচনা শুরু হবে না। উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও লেখেন, “সাধু সাবধান—কে কী করছেন, তা আর গোপন থাকবে না। জনগণ সব জানে।”

সারজিসের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এনসিপির অভ্যন্তরীণ সংস্কার ও নেতৃত্ব নিয়ে।