রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে উভয় যানবাহন সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ৮ সেনাসদস্য আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং এখনো কোনো মামলা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য করুন