কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হত্যা মামলার আসামি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার, ২৫ আগস্ট, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে চিকিৎসাধীন মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, ওই নারী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে জেলা কারাগারে পাঠানো হয়। প্রসব ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা জানালে, পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় কারা কর্তৃপক্ষই জরুরি অনুমতি প্রদান করে।
জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, নবজাতকের জন্য পোশাক, খাবার ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনা কারাগারের মানবিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



মন্তব্য করুন