সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজার শিশু নিকেতন মাঠে শরীয়তপুর জেলা তথ্য অফিস ও নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি ও একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছেন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান, নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ, ইউপি সদস্য আলাউদ্দিন দেওয়ান, ঘড়িসার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমাম হোসেন দেওয়ান প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন, মনসুর মৃধা।
আলোচনা সভা শেষে ঘড়িষার ইউনিয়নের গৃহহীন চার পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের চারটি ঘরের চাবি দেয়া হয়।

নড়িয়ায় সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা শেষে সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের এর উপস্থিতিতে ঘড়িষার ইউনিয়নের গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দিচ্ছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। ছবি- দৈনিক রুদ্রবার্তা

নড়িয়ায় সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা শেষে ঘড়িষার ইউনিয়নের গৃহহীন পরিবারের ঘর পরিদর্শণ করছেন সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। পাশে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। ছবি- দৈনিক রুদ্রবার্তা