শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় শনিবার বেলা ১১ টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে রূপালী ব্যাংক লিমিটেড এর বরাদ্দকৃত ১৮ লক্ষ ১৬ হাজার টাকা নড়িয়ার পদ্মানদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে ৬০০ পরিবারের মাঝে প্রদান করা হয়।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরন করেন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
রূপালী ব্যাংকের ডি এম ডি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাইসুল হক, অশোক কুমার সিংহ, খান ইকবাল হোসেন, গোলাম মুর্তজা, সানজিদা বিনতে আলী ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপালী ব্যাংকের মহাব্যাস্থাপক ও সিএফও শওকত জাহান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মনির হোসেন। যার প্রচেষ্টায় নড়িয়ায় পদ্মানদী ভাংগণ কবলিত মানুষ ত্রাণ সহযোগিতা পেল।