র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গতকাল ৭ নভেম্বর বুধবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন ভোজেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জুর হোসেন মল্লিক (২৮), পিতাঃ মান্নান মল্লিক, সাং-পা”ক, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে ৩৮ পিচ ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ডসহ হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।