শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জেলা আওয়ামীলীগ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রধান অতিথি হিসেবে ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্নসাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন কোতোয়াল, সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য আব্দুর রাজ্জাক পিন্টু, নড়িয়া পৌসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দীন খান, রেড ক্রশ সোসাইটি নেপালে এনডিআরটি ডেইলিকেট পুজা কৈরালা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক নুরুল আমিন, মিজানুর রহমান, সাংবাদিক মোঃ জামাল মল্লিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা আজাদ আহম্মেদ প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নড়িয়ায় পদ্মা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে সেল্টার টুলকিটস ও তারপলিন বিতরণ করা হয়।
এর পরে পোষ্ট অফিসের মাধ্যেমে ৩ হাজার পদ্মা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ করা হবে বলে জানান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।



মন্তব্য করুন