আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম ইসমাইল হক। নমিনেশন ফরম ক্রয় করার উদ্দেশ্যে তার নিজ বাসভবনে উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন।
বুধবার সন্ধায় ৬ টায় নড়িয়া ও সখিপুর এর দলিয় নেতা কর্মীদের নিয়ে ভোজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নূরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একেএম ইসমাইল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়িয়া-সখিপুর উন্নয়নে ধারা অব্যহত রাখতে মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা যদি আমায় নৌকার টিকেট প্রদান করেন তাহলে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ব্যাপক উন্নয়ন করে দেখাতে পারবো। তাই আমি আপনাদের পাশে আছি, আগামীতেও আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। তাই আপনাদের কাছে মতামত চেয়ে নমিনেশন ফরম ক্রয় করতে চাই।
এসময় তার দলীয় নেতা কর্মীরা তাকে সমর্থন করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় নড়িয় উপজেলা ও থানা আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন