দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে সেনাবাহিনী দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ জনকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেওয়া হয়।



মন্তব্য করুন