গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল হোটেলটিতে অভিযান চালায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, জিএমপি মোবাইল–২ ও কিলো–২ টিম যৌথভাবে হোটেলটিকে ঘিরে ফেলে। তল্লাশির সময় কয়েকটি কক্ষে নারী–পুরুষকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। পুলিশ নিশ্চিত হয়, তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজে অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল।
অভিযানে ১৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ২৪ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি শাহিন খান আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন নং ২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫–এর মাধ্যমে জিএমপি অধ্যাদেশের ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।



মন্তব্য করুন