বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১,৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের মোট ২,৩০৯টি শূন্যপদের বিপরীতে ১,৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হন ৬,৫৫৮ জন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে উত্তীর্ণ হন ১২,৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন, আর অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ।

—