ঢাকা, শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রাজধানীর মোহাম্মদপুর থানায় সারাদিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন অভিযোগে খোঁজ করা ব্যক্তিদের টার্গেট করে মোট ১৬ জনকে আটক করা হয়।
থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এলাকার বিভিন্ন স্পটে সমন্বিতভাবে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে মো. আরিফ (২৬), মো. হারুনু অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন