বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সোমবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সময় সংবাদকে জানান, প্রাথমিক মেডিকেল দল ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার আসবে।

গত চার দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত হওয়ায় চিকিৎসা কার্যক্রম আরও সমন্বিত হবে।